ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শুরু হয়। এর আগে একে একে ইসি ভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা। প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এরপরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইসিতে আসেন।