ad728
ad728

বাংলাদেশ জেএফ ১৭ নেওয়ার দ্বারপ্রান্তে

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 06-01-2026 ইং
  • 28320 বার পঠিত
বাংলাদেশ জেএফ ১৭ নেওয়ার দ্বারপ্রান্তে
ছবির ক্যাপশন: ফাইল ফটো

পাকিস্তানের রাজধনী ইসলামাবাদে দেশটির বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিমানবাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার এই বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বৈঠকে পাকিস্তানের বিমানবাহিনী প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ বেশ অগ্রগতি করেছে। চীন-পাকিস্তানের যৌথ উদ্যেগে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান ২০১৯ ও ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে বিশেষ কার্যকারিতা প্রমাণ করেছে বলে ডন তার খবরে উল্লেখ করেছে।


আইএসপিআর জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে গার্ড অব অনার দিয়েছে পাকিস্তান। তাকে পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। একই সঙ্গে মৌলিক থেকে উন্নত উড্ডয়ন প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্সসহ একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের বিমানবাহিনী প্রধান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT